hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

প্রশ্ন : ১১৭) বাড়ীর বাইরে পর্দার নিয়ম কি?

মুসলিম নারীকেও স্বাভাবিক প্রয়োজনেই বাড়ীর বাইরে যেতে হয়। বাড়ীর ভেতরে থাকাকালে বাপ ভাইয়ের সামনে যেখানে সতর ঢাকা প্রয়োজন, সেখানে ঘরের বাইরে তো নিশ্চয়ই আরও বেশী সতর্ক হওয়া উচিত। আজকাল পার্টিতে, অফিসে, শপিং মলে, পার্কে, রেস্টুরেন্টে, ইউনিভার্সিটিতে যে ধরনের পোশাক পরে নারীরা চলাফেরা করেন তা মুসলিম নারীর কোনো পরিচয় বহন করে কিনা তা ভেবে দেখা উচিত! নারীদের দেহের যে তিনটি অংশ সতরের বাইরে রাখা হয়েছে সেটুকু সহ গোটা শরীর ঢেকে রাখার নামই হলো পর্দা। বিশেষ করে বাড়ীর বাইরে পরপুরুষদের সামনে যেতে হলে চেহারা অবশ্যই ঢেকে রাখা প্রয়োজন। ইসলামী পরিভাষায় এর নাম হলো হিজাব বা পর্দা। পর্দা সম্পর্কে কুরআনে সূরা নূর ও সূরা আহযাবে বিস্তারিত বিধান দেয়া হয়েছে। যাদের সাথে বিয়ে হারাম নয় এমন ঘনিষ্ট আত্মীয়দের সাথেও পর্দা করার নির্দেশ রয়েছে। কারণ তাদের সাথে দেখা সাক্ষাত ও মেলামেশার পরিণামে অবৈধ সম্পর্ক গড়ে উঠার আশংকা রয়েছে। আজকাল সমাজে ব্যাপকভাবেই যে এসব হচ্ছে তা কারোই অজানা নয়।