hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

প্রশ্ন : ১০৫) পর্দা করেও কি রূপ সৌন্দর্য প্রকাশ করা যাবে?

অনেকে পর্দা করেন ঠিকই কিন্তু অজ্ঞতার কারণে নিজেদের গোপন সৌন্দর্য পরপুরুষের নিকট প্রকাশ করে ফেলেন। তাদের ধারণা যে শুধু কাপড়-চোপড় হচ্ছে পর্দা। যেমন মাথায় হিজাব করেছেন ঠিকই এমনকি বোরকা বা ওভার কোট পরিধান করেছেন। কিন্তু নিজেদের গোপন সৌন্দর্য পরপুরুষের নিকট প্রকাশ করে ফেলছেন। যেমন :

লিপিস্টিক দিয়ে ঠোটকে আরো আকর্ষণীয় করে;

কসমেটিকস ব্যবহার করে মুখমন্ডলকে আরো সুন্দর করে;

ভ্রু প্লাক করে ভ্রকে আরো সুন্দর করে;

আই-ভ্র বা আই লাইনারের মাধ্যমে চোখের সৈৗন্দর্য বৃদ্ধি করে;

হাতে সুন্দর সুন্দর চুরি বা ব্রেসলেইট পরে;

আঙুলে নানা ডিজাইনের আংটি পড়ে;

হাত-পা-এর নখে নেইলপলিশ ব্যবহার করে;

পায়ে নুপুর বা ব্রেসলেট পরে;

অনেকের হয়তো এগুলো অন্যকে দেখানোর উদ্দেশ্যে থাকে না বা প্রকাশের নিয়তও থাকে না। কিন্তু সে যখন ঘরের বাইরে যাচ্ছে তখন এই সকল কারণে পরপুরুষের দৃষ্টি কিন্তু আপনা-আপনি তার উপর গিয়ে পরছে। সাজগোজ, রূপচর্চা অবশ্যই করা যেতে পারে এবং অলংকারও অবশ্যই পরতে পারবে কিন্তু তা হতে হবে শুধু নারী অঙ্গনে অর্থাৎ তা যেন পরপুরুষের নিকট কোনভাবেই প্রকাশ হয়ে না পরে। আর যেসকল নূপুর পরে হাটলে শব্দ করে তা তো অবশ্যই বাইরে পরে যেতে পারবে না। তাই মহান আল্লাহ আমাদের ভালোর জন্যই সূরা আন নূরের ৩১ নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন।

“তারা যেন নিজেদের যে সৌন্দর্য তারা লুকিয়ে রেখেছে তা লোকদের সামনে প্রকাশ করে দেবার উদ্দেশ্যে সজোরে চলাফেরা না করে।”