hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

প্রশ্ন : ৪১) সহীহ হাদীস অনুযায়ী নারীদের দু’টি দুর্বলতা কী কী?

ক) “তোমরা সদাকা কর। কারণ, তোমাদের অধিকাংশ হবে জাহান্নামের ইন্ধন। অতঃপর নারীদের মধ্য থেকে একজন নারী দাঁড়াল, যার উভয় গালে কাল দাগ ছিল; সে বলল: হে আল্লাহর রসূল! তা কেন? তিনি বললেন : তোমরা বেশি অভিযোগ করে থাক এবং উপকারকারীর উপকার অস্বীকার কর।” (সহীহ মুসলিম)।

খ) অপর এক হাদীসে আছে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তুমি যদি দীর্ঘকাল তাদের কারও প্রতি ইহসান করতে থাক, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, “আমি কখনও তোমার কাছ থেকে ভাল ব্যবহার পাইনি। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

আর রসূলুল্লাহ (ﷺ) -এর কন্য ফাতিমা (রাদিয়াল্লাহু আনহা) গম পেষার চাক্কি ঘুরানোর কারণে ফোস্কা পড়া হাত নিয়ে তার কষ্টের কথা ব্যক্ত করলেন এবং একজন খাদেম দাবি করলেন, যে এসব কাজে তাঁকে সহযোগিতা করবে; তখন নবী (ﷺ) স্বীয় কন্যাকে উদ্দেশ্য করে বললেন,

আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না, যা তোমাদের জন্য একটি খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম? যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে, তখন তোমরা, “সুবহানাল্লাহ” ৩৩ বার, “আলহামদুলিল্লাহ” ৩৩ বার এবং “আল্লাহু আকবার” ৩৪ বার পড়বে। এটা তোমাদের জন্য একটি খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম।” (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)