hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

প্রশ্ন : ১৮) পুরুষদের কি পর্দা আছে? পুরুষদের পর্দা কেমন হবে?

নারীদের যেমন পর্দা করা ফরয তেমনি পুরুষদেরও পর্দা করা ফরয। তবে পুরুষদের পর্দার নিয়ম নারীদের থেকে আলাদা। পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাটু পর্যন্ত। তাই বলে তার কাপড় থাকা সত্ত্বেও শুধু সতর ঢেকে শরীরের অন্যান্য অংশ খোলা রাখাও ঠিক না। যাদের সত্যিই কাপড় নেই তাদের কথা ভিন্ন। নিমে পুরুষদের পর্দার কিছু নমুনা দেয়া হলো :

ড্রেস এমন হওয়া যাবে না যা দিয়ে শরীরের ভিতরের অংশ দেখা যায়।

ড্রেস এমন হওয়া যাবে না যা শরীর দেখা যায় না ঠিকই কিন্তু শরীরের গঠন পরিষ্কার ফুটে উঠে।

ড্রেস এমন প্রসিদ্ধ বা আকর্ষণীয় হওয়া যাবে না যা দেখে অন্য মেয়েরা আর্কষণ বোধ করতে পারে।

দামী ব্র্যান্ডেড ড্রেস পরার ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে হবে। আবার সামর্থ থাকলে গরিবী হালেও থাকা যাবে না।

একজন ছেলে অন্য একজন ছেলের সামনে সতর খুলতে বা উলঙ্গ হতে পারবে না।

একটি ছেলে অন্য একটি ছেলের দিকে কামুক দৃষ্টিতে তাকাতে পারবে না।

একজন ছেলে কামুক দৃষ্টিতে অন্য একজন ছেলের পায়ের রানের দিকে তাকাতে পারবে না।

দু’জন ছেলে এক বিছানাতে ঘুমানো নিষেধ।

নাভির নিচে প্যান্ট, পায়জামা বা লুঙ্গি পরা যাবে না যদি উপরে কোন জামা না থাকে।

নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়েদের সামনে খালি গায়ে যাওয়াটাও ঠিক নয়।

সতর্কতা অবলম্বন:

আজকাল অনেকে ফ্যাশনের অংশ হিসেবে খাটো শার্ট বা গেঞ্জি পরে থাকেন। যখন তারা সিজদা বা রুকুতে যান আর শার্ট খাটো হওয়ার কারণে তখন তাদের পিছন দিক থেকে সতর বের হয়ে পড়ে অর্থাৎ পাছার কিছুটা অংশ বের হয়ে যায়। মনে রাখতে হবে সতর ঢাকা ফরয আর সলাতে তো অবশ্যই ফরয, সতর খুলে সলাত হবে না। তাই এই ব্যাপারে এক ভাই অপর ভাইকে সকলের সামনে লজ্জা না দিয়ে একাকী সতর্ক করে দেয়া উচিত।