hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

প্রশ্ন : ৮৬) কেউ কেউ বলেন, যখন বৃদ্ধা হবো তখন পর্দা করবো। এর যুক্তি কি?

যারা এমন বলেন তারা হয়তো খুব গভীরভাবে চিন্তা করে বলেন না। আমরা এই বইয়ের উপরের প্রশ্নের উত্তরগুলো যদি মনোযোগ দিয়ে পড়ে থাকি তাহলে অবশ্যই বুঝতে পেরেছি যে পর্দার আসল উদ্দেশ্য ও গুরুত্ব কী? মহান আল্লাহ তাআলা কাদের উপর এই পর্দা ফরয করেছেন আর কেনই বা ফরয করেছেন? একজন কম বয়সী নারীর রূপসৌন্দর্য দেখে একজন পরপুরুষের যে ক্ষতি হবে তা কোন বৃদ্ধাকে দেখে হবে না। আর এতে সকল পরপুরুষ রক্ষা পাবে সেই সাথে সমাজও ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আল্লাহ তা'আলা বলেন :

“যে সকল অতি বৃদ্ধা স্ত্রী লোক পুনরায় কোন বিবাহের আশা পোষণ করে না, তারা যদি দোপাট্টা খুলে রাখে তা হলে তাতে কোন দোষ নেই। তবে শর্ত এই যে, বেশভূষা প্রদর্শন করা যেন তাদের উদ্দেশ্য না হয়। এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা তাদের জন্যে মঙ্গলময়। আর আল্লাহ সবকিছুই জানেন ও শুনেন।” (সূরা নূর ও ৬০)