hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

প্রশ্ন : ৩১) আমরা নারীরা নিজেদেরকে কি ঠিক মতো চিনি?

আমরা জানি যে, শিশুদের একটা বয়স এমন থাকে যখন সে নিজের মল-মূত্র বা ছাই-মাটি গায়ে মাখে। এমনকি হাতের কাছে পেলে আগুনেও হাত দেয়। এর কারণ আর কিছুই নয়, সে যে মানুষ সে চেতনা তখনও তার হয়নি। বাঘের বাচ্চা যদি শেয়ালের পরিবেশে থাকে তাহলে বাঘের স্বভাব গড়ে উঠে না। যদিও সে জন্মগতভাবে বাঘই বটে। মুসলিম ঘরে জন্ম হলেও এবং নিজেকে মুসলিম মনে করা সত্ত্বেও অনেকেই মুসলিম চেতনাবোধ থেকে বঞ্চিত থেকে যায়। সমাজ-পরিবেশ এমন যে নিজেকে চেনার সুযোগই হয়ত হয় না। আচরণ, অভ্যাস, রুচি হয়ত এমন পরিবেশে গড়ে উঠেছে যেখানে ঐ চেতনা জাগ্রত হতে পারেনি। আমি তো একজন মুসলিম। এবার নিজেকে নিজে কিছু প্রশ্ন করি?

ক) আমার পক্ষে কি এমনভাবে চলা উচিত?

খ) আমার স্বভাব কি এমন হওয়া সংগত?

গ) মুসলিম হিসেবে কি এটা করা আমার সাজে?

আমার বিবেকই আমাকে এ জাতীয় প্রশ্ন করবে এবং সংশোধন করতে সাহায্য করবে। এটা তখনই সম্ভব হবে যখন আমার বিবেক নিজেকে মুসলিম হিসেবে চিনতে পারবে। কুরআন ও হাদীসের জ্ঞানই আমাকে আমার প্রশ্নের সঠিক উত্তর পেতে সাহায্য করবে।