hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

প্রশ্নঃ ৭৮) পর্দার বিজ্ঞানভিত্তিক যুক্তিগুলো কি কি?

সূরা আল জারিয়ার ৪৯ নং আয়াতে আল্লাহ বলেন : “এবং প্রত্যেকটি জিনিসকে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি যেন তোমরা স্মরণ করো।” অর্থাৎ তোমরা যেন এর উপর চিন্তা-গবেষণা করে আল্লাহর সুনিপুণ ব্যবস্থাপনার কথা তোমাদের স্মরণে সদা জাগ্রত রাখতে পারো। আল্লাহ প্রাণীকুল, গাছপালা, ফল-ফলাদিসহ সবকিছুকেই যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তা বলতে গিয়ে আল-কুরআনে মোট ৭৬ টি আয়াত নাযিল করেছেন। মানুষ বা প্রাণীকুল ছাড়া অন্যান্য বস্তুর মধ্যে আল্লাহ যে জোড়া সৃষ্টির কথা বলেছেন তার থেকে পর্দার স্বপক্ষে কোনো যুক্তি পাওয়া যায় কি না একটু খুঁজে দেখি। আল্লাহর কথা অনুযায়ী যখন সবকিছুর মধ্যেই জোড়া আছে তখন তড়িৎ বা বিদ্যুতের মধ্যে জোড়া আছে। এই জোড়ার একটাকে আমরা বলি ‘পজিটিভ ও অন্যটাকে বলি ‘নেগেটিভ' যার একটি পুরুষ ও একটি স্ত্রীর ভূমিকায় কাজ করে যাচ্ছে। আমরা দেখবো এদের মধ্যে কোনো পর্দা সিস্টেম আছে কী নেই।

আজ যেহেতু ইলেক্ট্রনিকসের যুগ তাই প্রায়ই দেখি কখনো কোথাও যদি কোনো নেগেটিভ ও পজিটিভ তার কোনোভাবে একটা আরেকটাকে স্পর্শ করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। অর্থাৎ বিদ্যুতের মধ্যে যে পর্দাপ্রথা চালু রয়েছে তার কিছুমাত্র ব্যতিক্রম হলেই তাতে আগুন লেগে যায়। আমরা সাধারণতঃ মাইকে কথা বলার সময় দেখি এমপ্লিফায়ার থেকে দু'টি তার এসে মাইক্রোফোনের মধ্যে ঢুকে পড়েছে, ঐ দুইটা তারের গায়ে রাবারের কটিং (পর্দা) দেয়া রয়েছে। যদি পথিমধ্যে দু'টি তারের কটিং (পর্দা) ছিড়ে যায় কিংবা যদি রাবারের কটিং (পর্দা) ফেলে দিয়ে দু’টিকে একত্র করে দেয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে বা কেটে যায় এবং মাইক নষ্ট হয়ে যায়। মাইকের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কিন্তু মাইক্রোফোন নামক ছোট্ট অন্ধকার ঘরটির মধ্যে যখন দু’টি তারই প্রবেশ করে তখন দু’টি তারের মাথা একত্রে সংযোগ প্রয়োজন হয়, আর সেটা না হলেও মাইকের মূল উদ্দেশ্য সফল হয় না। এই ছোট উদাহরণ থেকেও আমরা দেখলাম পর্দা ছাড়া বিজ্ঞানের থিওরী অচল। অর্থাৎ যে পর্দা বিজ্ঞানে। সেই পর্দাই ইসলামে।