hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

প্রশ্ন : ৫২) নারীদের উপর বাইরের কাজ চাপানো এক প্রকারের যুলুম নয় কি?

মানব সন্তান স্নেহ-মমতার কাঙাল। যেসব সন্তান স্নেহ-মমতার উষ্ণতায় বেড়ে উঠে তারা মানসিক ভারসাম্য অর্জন করে। সন্তানকে এই স্নেহ-মমতা দেয়ার জন্য প্রয়োজন মায়ের নিরবচ্ছিন্ন সাহচর্য। মাতৃত্বের দাবি পূরণ করা সহজ কোন ব্যাপার নয়। এটি নারীদের নিকট অনেক সময়, চিন্তা-ভাবনা ও পরিশ্রম দাবি করে। মাতৃত্বের দাবি পূরণ এবং পরিবার পরিসরের বহুবিধ কাজের সুষ্ঠু পরিচালনার জন্য সময়, শ্রম এবং মেধা নিয়োজিত করার পরও নারীদের উপর বাইরের কাজের বোঝা চাপানো ইনসাফ নয়, বরং যুলুম। বিশ্বজাহানের স্রষ্টা এই যুলুম থেকে নারীদেরকে বাঁচাবার জন্যই গৃহকেন্দ্রিক কাজকে প্রাধান্য দিয়ে আপন প্রতিভা বিকাশের দিকে আগ্রহী হতে তাঁদেরকে উদ্বুদ্ধ করেছেন। এটা আরো যুলুম যে, যে সকল নারীরা চাকুরী করেন তারা আসলে দ্বিগুণ দায়িত্ব পালন করেন। তারা সারাদিন বাইরে চাকরি করেন আবার বাসায় ফিরে নিজ সংসার দেখাশোনা ঠিকই করেন। কোন কোন পরিবারে স্বামী হয়ত ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করেন তারপরও সংসারের মূল কাজ কিন্তু দেখা যায় স্ত্রীই করেন।