hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

প্রশ্ন : ১৩৫) শুধু মেয়েদের কেন হিজাব করতে হয়?

এটা একটা ভুল ধারণা, পোশাক সম্পর্কে আইন পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য, উভয়কেই চলাফেরার ক্ষেত্রে কিছু সাধারণ ইসলামী আইন মেনে চলতে হয়। এ সংক্রান্ত যে আইন আল্লাহ দিয়েছেন তাতে তিনি ছেলেদের তুলনায় মহিলাদের আওরা বেশী নির্ধারণ করেছেন, যেমন মেয়েদের মাথা ঢাকতে হয় যেটা ছেলেদের করতে হয় না। তবে মোয়ামেলাত বা সামাজিক মেলামেশার জন্য ছেলেমেয়ে উভয়ের জন্য সাধারণ নিয়ম একই।