hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

প্রশ্ন : ৩৯) স্ত্রী হিসেবে একজন নারীর দায়িত্বগুলো কি কি?

স্বামীকে সন্তুষ্ট রাখা এবং তাকে অসন্তুষ্ট না করা।

তার পোশাক-পরিচ্ছদ ও খাবার প্রস্তুতের মত বিশেষ কাজসমূহ সম্পাদন বা তদারকি করা।

তার মন-মানসিকতার প্রতি খেয়াল রাখা।

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে তাকে বিব্রত না করা; বিশেষ করে সে যখন স্বল্প আয়ের লোক হয়।

ভাল কাজে তাকে উৎসাহিত করা।

তাকে আল্লাহর দিকে আহ্বান করা, যখন সে ত্রুটিবিচ্যুতি করে অথবা ভাল কাজে অবহেলা করে; আর তাকে কোমল ভাষায় উপদেশ দেয়া।

তাকে তার কর্মকাণ্ডে ও মানসিক অবস্থার উন্নয়নে উৎসাহ প্রদান করা।

প্রত্যেক কল্যাণকর পথে তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।

তার নির্দেশসমূহ কাজে পরিণত করা; তবে সেই নির্দেশ অন্যায় কাজের হলে তা বাস্তবায়ন করা যাবে না।

অন্যায় ও অবাধ্যতার ক্ষেত্রে তার অনুগামী না হওয়া।