hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

প্রশ্নঃ ১১২) দেবর এবং ভাসুরের সামনেও কি পর্দা করতে হবে?

হ্যা, দেবর ও ভাসুরের সামনেও পর্দা করতে হবে। মেয়েদের এটুকু সচেতন থাকা দরকার যে তাদের শরীরের কোন অংশ খোলা থাকা অবস্থায় এবং ভালভাবে না ঢেকে স্বামী ছাড়া আর কারো সামনে যাওয়া শালীনতার বিরোধী। অথচ রসূল (ﷺ) দেবরকে ‘যম’ মনে করে সাবধান থাকতে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে স্বামী ও শাশুড়ীর সহযোগীতা পেলে সমস্যা থাকে না। তাছাড়া এক বাড়ীতে বসবাস করে দেবরকে মোটেই দেখা না দিয়ে থাকা সবচেয়ে কঠিন। তাইতো স্বামী ও শাশুড়ীর সহযোগীতা না পাওয়া পর্যন্ত দেখা দিতে হলে ভালভাবে সতর ঢাকা থাকা দরকার অর্থাৎ সম্পূর্ণরূপে পর্দা করেই দেবরের বা ভাসুরের সামনে যেতে হবে। বিনা প্রয়োজনে তাদের সাথে কথা বলা যাবে না, হাসি-ঠাট্টা, খোস-গল্প করা যাবে না।

রসূল (ﷺ) বলেছেন সাবধান! নিভৃত নারীদের নিকটে যেওনা, জনৈক আনসার বললেন হে আল্লাহর রসূল! দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? নবী কারীম (ﷺ) বললেন, সেতো মৃত্যুর সমান। (সহীহ বুখারী, সহীহ মুসলিম, তিরমিযী)