hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৬

প্রশ্ন : ১২৪) স্বামী যদি তার পছন্দসই চাকুরী না পান তাহলে কি স্ত্রী চাকুরী করতে পারবে?

এমন যদি হয় যে স্বামী তার প্রফেশন অনুযায়ী চাকুরী পাচ্ছেন না এবং তিনি তার এডুকেশন অনুযায়ী প্রফেশন ছাড়া চাকুরীও করবেন না বা ভাল অন্য কোন। প্রফেশন ছাড়াও চাকুরী করবেন না এবং তিনি হয়তো আরো পড়াশোনা করবেন। আর তাই স্ত্রীকে যদি বেপর্দা হয়ে চাকুরী করতে হয় তাহলে এক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনকেই গভীরভাবে চিন্তা-ভাবনা করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। স্বামীকে আল্লাহর উপর ভরসা করে যে কোন হালাল কাজ বেছে নিতে হবে একটু কষ্ট হলেও নিজ প্রফেশনে চাকুরী না পাওয়া পর্যন্ত। মহান আল্লাহ তা'আলা বলেন :

“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।” (সূরা তালাক : ৩)

ইসলামী নৈতিকতার দিক থেকে কোন বৈধ পেশাই ছোট নয় আবার কোনটি বড়ও নয়। আসল হলো আয়-রোজগারের ক্ষেত্রে হারাম হালাল বাছবিচার করে উপার্জন করা। আল্লাহর নবীগণ ছিলেন মানব ইতিহাসের সবচাইতে সম্মানীত মানুষ। তাঁরা সবাই নিজ হস্তে জীবিকা উপার্জন করতেন। অতএব সর্বপ্রথম আমাদেরকে এ মূলনীতি ঠিক করতে হবে যে, কাজ বা পেশা যাই হোক না কেন। কোনটিই ছোট নয় আবার কোনটি বড়ও নয়। বরং আদর্শভিত্তিক জীবন ও আদর্শের জন্য সমস্ত ত্যাগই আল্লাহর কাছে প্রিয়।