hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮২

প্রশ্ন : ১৮০) হাত মোজা পরে কি সলাত আদায় করা যাবে?

হাত মোজা পরিধান করা শরীয়ত সম্মত। মহিলা সাহাবীরা এরূপই করতেন। কেননা নবী (ﷺ) নারীদের ইহরাম বাঁধার নিয়মের মধ্যে উল্লেখ করেছেন : “ইহরামকারী নারী নিকাব পরবে না হাত মোজাও পরিধান করবে না।” (সহীহ বুখারী) এ হাদীস দ্বারা বুঝা যায়, তাদের সাধারণ অভ্যাস ছিল হাত মোজা পরিধান করা। অতএব পরপুরুষের উপস্থিতিতে হাত মোজা পরিধান করাতে কোন অসুবিধা নেই।