hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯২

প্রশ্নঃ ১৯০) আমি রমাদানে উমরা করার ইচ্ছা পোষণ করেছি। কিন্তু আমার সাথে থাকছে আমার সহদোর বোন, তার স্বামী ও আমার মা। এই উমরায় যাওয়া কি আমার জন্য জায়িয হবে?

এদের সাথে উমরায় যাওয়া আপনার জন্য জায়িয হবে না। কেননা বোনের স্বামী মাহরাম নয়। ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি শুনেছি নবী (ﷺ) খুতবায় বলেন : “কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন হয়। মাহরাম ছাড়া কোন নারী যেন সফর না করে।” তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল আমার স্ত্রী হাজ্জ আদায় করার জন্য বের হয়ে গেছে। আর আমি উমুক উমুক যুদ্ধের জন্য নাম লিখিয়েছি? নবী (ﷺ) বলেন, “তুমি চলে যাও এবং তোমার স্ত্রীর সাথে হাজ্জ পালন কর।” তার কাছে কোন ব্যাখ্যা চাইলেন না তোমার স্ত্রীর সাথে কি অন্য কোন নারী আছে না নেই? সে কি যুবতী না বৃদ্ধা? রাস্তায় সে কি নিরাপদ না নিরাপদ নয়?

প্রশ্নকারী এই নারী মাহরাম না থাকার কারণে যদি উমরায় না যায়, তবে তার কোন গুনাহ হবে না। যদিও ইতোপূর্বে সে কখনো উমরা না করে থাকে। কেননা হাজ্জ-উমরা ফরয হওয়ার অন্যতম শর্ত হচ্ছে নারীর মাহরাম থাকা।