hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৩

প্রশ্ন : ১৪১) গান-বাজনা শ্রবণ করা ইসলামের দৃষ্টিতে বৈধ কি না?

যে সমস্ত গানে মিউজিক আছে বা মিউজিক দিয়ে যে সমস্ত গান করা হয় সে সমস্ত গান শোনা জায়িয নয়। যেহেতু রসূলে কারীম (ﷺ) বলেছেন গান মানুষের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। এগুলো মানুষকে আল্লাহর দ্বীন থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। সেজন্য এগুলো শুনা বা দেখা বৈধ নয়। মিউজিক ছাড়া গান হতে পারে, আজকাল সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত বেরিয়েছে, এগুলো শুনা যেতে পারে।