hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

প্রশ্নঃ ১১৬) ড্রাইভার-দারোয়ান এবং চাকরের সামনেও কি পর্দা করার প্রয়োজন আছে?

আবার অনেকেই বাড়ির ড্রাইভার, দারোয়ান, কেয়ারটেকার বা চাকরের সামনে। পর্দা করেন না, মনে করেন এরা তো আমাদের নিজেদেরই লোক। মনে রাখতে হবে এদের সামনেও অবশ্যই পর্দা করতে হবে, এরা সম্পূর্ণরূপে পরপুরুষ, এদের সামনে পর্দা করা ফরয। আসলে পর্দা মেনে চলা প্রধানতঃ মেয়েদের মনোবলের উপরই নির্ভর করে। যে মেয়ে পর্দা পালন করে তাকে বেপর্দা হবার জন্য কেউ চাপ দেয় না। স্বামী যদি শরীয়তের ব্যাপারে অমনোযোগী হয় তাহলে সে-ই শুধু চাপ দিয়ে স্ত্রীকে বেপর্দা করার চেষ্টা করে। তা না হলে দেবর ও চাচাত মামাত ভাইয়েরা কিছু সময় অসন্তুষ্ট থাকলেও পর্দা পালনের কারণে দোষ দেয় না, বরং অন্তরে শ্রদ্ধাই করে।