hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

প্রশ্ন : ১২৭) মুসলিম নারীর পর্দা হচ্ছে তার নারী অধিকার, এর অর্থ কি?

আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। উপরের কয়েকটি প্রশ্ন-উত্তরে এ কথা বলা হচ্ছে না যে নারীরা চাকুরী করবেন না বা চাকুরী করতে পারবেন না। নারীরা অবশ্যই চাকরি করতে পারবেন কিন্তু আল্লাহর ফরয হুকুম পর্দা মেটে করে। মুসলিমদের dress code হচ্ছে Women rights অর্থাৎ একজন নারী যেমন ইচ্ছা তেমন ড্রেস পরতে পারবেন এক্ষেত্রে কারো কিছু বলার নেই। আর মুসলিম নারীদের পর্দা হচ্ছে তাদের religious rights এবং সেই সাথে Women rights। তাই আমরা যেন পর্দা করতে কিছুতেই সংকোচ বোধ না করি। আমি পর্দা করার কারণে আমার কর্মক্ষেত্রে বা রাস্তা-ঘাটে কেউ আমাকে। কোন নেগেটিভ মন্তব্য করলে আমি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবো, তাই ভয়ের কিছু নেই।