hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৮

প্রশ্ন : ৯৬) মেয়েদের ভর লোম উঠানো বা ভ্র প্লাক করা কি জায়িয?

রসূল (ﷺ) সেসব নারীদের উপর লানত করেছেন, যারা ভ্রর লোম পরিষ্কার করে দৃষ্টিনন্দন করে (সহীহ্ বুখারী)। তাই ভ্রর লোম তুলে চেহারার সৌন্দর্য বাড়ানো নাজায়িয।

আলকামা (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিআল্লাহু আনহু) লানত করলেন এমন সব নারীকে যারা অপরের অঙ্গে উলকি উৎকীর্ণ করে, যারা কপালের উপরিভাগের চুলগুলো উপড়ে ফেলে (ভ্র উপড়ে ফেলে) এবং যারা সৌন্দর্যের জন্য দাঁত সরু ও এর ফাঁক বড় করে আল্লাহর সৃষ্টিকে বদলে দেয়। তখন উম্মু ইয়াকুব বলল, এটা কেন? আবদুল্লাহ (রাদিআল্লাহু আনহু) বললেন, আমি কেন তাকে লানত করব না, যাকে রসূলুল্লাহ, লানত করেছেন এবং আল কুরআনেও। উম্মু ইয়াকুব বলল, আল্লাহর কসম! আমি সম্পূর্ণ কুরআন পড়েছি কিন্তু এ কথা তো কোথাও পাইনি। আবদুল্লাহ (রাদিআল্লাহু আনহু) বললেন, আল্লাহর কসম! তুমি যদি তা পড়তে তবে অবশ্যই পেতে যে, “রসূল তোমাদেরকে যা দেন তা আকড়ে ধর এবং যা থেকে বারণ করেন, তা থেকে বিরত থাক” (সূরা হাশর : ৭)। (সহীহ বুখারী)।

http://www.youtube.com/watch?v=9gNevpKwKGs http://www.youtube.com/watch?v=S9WckQxRwN8&feature=related