hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯১

প্রশ্ন : ৮৯) কেউ কেউ হয়তো বলেন যে, পর্দানশীন মেয়েদের চরিত্র খারাপ, অতএব পর্দার দরকার নেই, এভাবেই ভাল আছি। এটি কি আদৌও সত্য?

এটা ঠিক যে আমাদের দেশে কিছু অসাধ নারী পর্দার নাম করে নানা রকম অন্যায় কাজ করেন। তবে তাদের সংখ্যা খুবই কম। আসলে তারা পর্দাটাকে ব্যবহার করে অবৈধ কাজ করার জন্য, সেই জন্য পর্দার কোন দোষ নেই। পর্দাতো আল্লাহ তাআলার দেয়া বিধান। ধরুণ কেউ মোবাইল ফোন ব্যবহার করে ছিনতাই করার কাজে আর কেউ ব্যবহার করে ব্যবসায়িক কাজে। তাই বলে তো মোবাইল ফোনকে দোষ দেয়া যাবে না। একজন অন্যায় করেছে বলে সবাইকে এক পাল্লায় না মাপাই উচিত। যার যার আমল তার তার কাছে। অনুরূপ যার যার হিসাবও তার তার নিকট।