hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৪

প্রশ্ন : ১০২) ওড়নার ব্যবহার কেমন হওয়া উচিত?

আমাদের দেশে একটা দৃশ্য অহরহ দেখা যায় যে, মেয়েরা ওড়না মাফলারের মতো গলায় পেচিয়ে রাখে আর বুকটা খোলা রাখে। আবার দেখা গেল যে। শীতকালে ওভার কোট বা জ্যাকেট পরে কোন বাসায় বেড়াতে গেলাম এবং সেই বাসায় ঢুকে যখন ওভার কোট বা জ্যাকেট খুলে রাখলাম তখন যেন ভেতরের সর্ট জামা-কাপড় বের হয়ে না পরে, তখন কিন্তু সবার সামনে লজ্জা পেতে হবে। তাই ওভার কোর্টের ভেতরেও বড় ঢিলেঢালা কাপড় পরতে হবে।