hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

প্রশ্ন : ৮) ছেলে ও মেয়েরা কি গার্লফেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক করতে পারে?

গার্লফেন্ড ও বয়ফ্রেন্ড সম্পর্ক ইসলাম কোনভাবেই অনুমোদন করে না। তাই এই বিষয় থেকে দূরে থাকতেই হবে। ছেলে এবং মেয়েদের সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। ক্লাসেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে। নোট আদান-প্রদানের বিষয়েও কোনভাবেই ঘনিষ্ঠ হওয়া যাবে না। আর.. ও.. তো.. আমার ভাইয়ের মতো... এরকম মনে করেও ঘনিষ্ঠ হওয়া যাবে না। অন্যের বয়ফ্রেন্ড আছে বলে আমারও থাকতে হবে। এমন কোন কথা নেই। এই কাজটা অবৈধ এবং গুনাহের কাজ, সেটা সবসময় মনে রাখতে হবে। যারাই বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড সম্পর্ক স্থাপন করেছে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।