hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

প্রশ্ন : ৮৫) কেউ পর্দা করেন না লজ্জায় এবং মানুষের উপহাসের ভয়ে। কারণ পর্দা করলে অন্যেরা আনস্মার্ট বা ব্যাকডেটেট ভাবতে পারে। এ থেকে উত্তরণের উপায় কি?

আল্লাহ নারীকে যে সৌন্দর্য দান করেছেন, তা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং তা কেবল তার নিজের জন্য এবং স্বামীর জন্যই সু-নির্দিষ্ট। সেই অমূল্য সম্পদ (সৌন্দর্য) লোকের দৃষ্টির সম্মুখে প্রকাশ না করাইতো প্রকৃত স্মার্টের কাজ। তাই এই অমূল্য সম্পদ সংরক্ষণ করতে লজ্জা কোথায়? পর্দা করার কারণে প্রথম প্রথম আমার কাছে আনস্মার্ট বা ক্ষেত মনে হতে পারে কিন্তু এক সময় দেখা যাবে আমার মনে প্রকৃত শান্তি ফিরে এসেছে কারণ আমি আল্লাহ তাআলার হুকুম পালন করছি। আসলে যারা পর্দা করেন তাদেরকে সবাই খুবই সম্মানের চোখে দেখেন। যুগ পরিবর্তন হয়ে গেছে পর্দানশীনদের এখন আর কেউ আনস্মার্ট বা ক্ষেত ভাবেন না।