hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

প্রশ্ন : ৮৭) আবার কোন কোন অবিবাহিতাগণ বলেন পর্দা করবো বিবাহের পরে, এখন না। এর যুক্তি কি?

আসলে এটা আমাদের দেশের একটা কালচার, আমরা ছোটবেলা থেকে পর্দা করার পরিবেশ স্কুল বা নিজ বাড়ি থেকে পাই না এবং যখন বুঝতে শিখি তখন। একা একা পর্দা করতেও লজ্জাবোধ করি। তাই বিয়ের পর স্বামী যদি চান তখন অনেকে পর্দা করা শুরু করি। আসলে ইসলামী দৃষ্টিকোন থেকে পর্দা প্রাপ্তবয়স্কা হলেই করতে হয়। তাই পারিবারিকভাবে প্রতিটি বাড়িতে পর্দার পরিবেশ গড়ে উঠা উচিত এবং প্রতিটি বাবা-মাকে এজন্য সচেতন হওয়া উচিত। যদি কেউ। এমন ভাবেন যে এখন মোটামুটি এভাবে চলি বিয়ের পর না হয় পুরোদমে পর্দা। শুরু করব। কিন্তু আমি এখন বেঁচে আছি, আর আমার কি এক মিনিটেরও ভরসা আছে? এক মিনিট তো দূরের কথা এক সেকেন্ডেরও ভরসা নেই! তাহলে বিবাহের পরে পর্দা করার কী নিশ্চয়তা আছে? তাই পর্দা সলাত-সিয়ামের মতোই ফরয, যখন থেকে পর্দা ফরয হয়েছে তখন থেকে পর্দা না করার কারণে গুনাহগার হতে হবে।