hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

প্রশ্ন : ১৪৩) কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, ছেলেরা সব সময় সুন্দরী মেয়ে খোঁজ করে থাকে। তাহলে কেউ কি কালো মেয়েকে বিয়ে করবে না? কালো মেয়ে হয়ে জন্ম হওয়া কি অন্যায়?

এধরনের মনোভাব পোষণ করা উচিত নয়। কালো মেয়ে আল্লাহ তা'আলার সৃষ্টি। সুতরাং এ ধরনের মনোবৃত্তি পরিহার করা উচিত।

একবার উমর (রা.)-এর আমলে তিনি নিজে এলাকায় এলাকায় হাঁটতেন আর দেখতেন কারও কোনো অভাব আছে কিনা? একদিন গভীর রাতে ঘরের ভিতর থেকে এক মেয়েকে তার মা বলছে, মা! উঠো গাভীর দুধ দোহন করে, পানি মিশ্রিত করে বাজারে বিক্রি করে এসো। মেয়ে তখন বললো মা এটা আমি করতে পারবো না, কারণ উমর (রা.) আমীরুল মু'মিনীন এ ব্যাপারে কঠিন আইন জারী করেছেন। তখন মা বললেন মেয়ে, এখন গভীর রাত আমীরুল মু'মিনীন নিজে এবং তাঁর সমস্ত সৈন্য বাহিনী এখন ঘুমন্ত অবস্থায় সুতরাং কেউ দেখতে পাবে না। মেয়ে বললো, মা উমর (রা.)-কে ও তাঁর বাহিনীকে ফাঁকি দেয়া যাবে কিন্তু এমন একজন দেখছেন যাকে কেউ ফাঁকি দিতে পারে না। আর তিনি হলেন আল্লাহ রবুল আলামীন। উমর (রা.) একথা গুনে, বাড়িতে গিয়ে তার নিজের ছেলের জন্য ঐ মেয়ের বিয়ের প্রস্তাব পাঠালেন। এখানে কালো না সুন্দর সেটা দেখা হয়নি। দেখা হল ঐ মেয়ের তাকওয়া ও আমল। হাশরের ময়দানে আমল দিয়েই বিচার হবে।