hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

প্রশ্নঃ ১৩৭) মহিলাদের সাক্ষী ছেলেদের তুলনায় অর্ধেক কেন? অনেক সময় বলা হয় ১জন ছেলে সাক্ষীর সমান হলো দু’জন মেয়ে সাক্ষী, এতে কি মহিলাদের খাটো করা হলো না?

এটা শুধুমাত্র আর্থিক লেনদেন সংক্রান্ত চুক্তি ইত্যাদির সাক্ষী হবার সময় প্রযোজ্য, ক্রিমিনাল কেসে এটা প্রযোজ্য নয় (ডঃ জামাল বাদাবি)। মেয়েরা সাধারণত ঘরের কাজে ব্যস্ত থাকেন ও এধরনের চুক্তিতে সাক্ষ্য কম দেন বলে তারা যদি চুক্তি সংক্রান্ত কোন কিছু ভুলে যান তাই দু’জন সাক্ষী রাখতে বলা হয়েছে যাতে একজন আরেকজনকে চুক্তির শর্ত মনে করিয়ে দিতে পারেন। বরং এই ব্যবস্থার ফলে মেয়েরা যাতে এধরনের চুক্তির সাক্ষী হতে পারেন তার বাঁধা দূর করা হয়েছে। কুরআনে ৭ জায়গায় সাক্ষ্যদানের কথা উল্লেখ করা হয়েছে। তার মাত্র ১ জায়গায় আর্থিক বিষয়ে ২জন পুরুষ না পেলে ১ জন পুরুষ ও ২ জন নারী সাক্ষী নিতে বলা হয়েছে (সূরা বাকারা : ২৮২)