hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

প্রশ্ন : ৩৮) মা হিসেবে একজন নারীর দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি?

মায়ের জন্য রয়েছে বড় রকমের অধিকার; বরং আল্লাহ তা'আলার অধিকারের পরে সবচেয়ে বড় অধিকার হল মায়ের। আল্লাহ তাআলা বলেন :

“তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারও ইবাদত না করতে এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উহ্ ও বলবে না এবং তাদেরকে ধমক দেবে না; তাদের সাথে সম্মানসূচক কথা বল। মমতাবেশে তাদের প্রতি নমতার পাখা অবনমিত করবে এবং বলবে, হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া কর, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।” (সূরা আল-ইসরা : ২৩-২৪)।

এক লোক রসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এসে জিজ্ঞেস করল : হে আল্লাহর রসূল! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার? তিনি বললেন : তোমার মা। লোকটি বলল : তারপর কে? তিনি বললেন : তোমার মা। লোকটি বলল : তারপর কে? তিনি বললেন : তোমার মা। লোকটি বলল : তারপর কে? তিনি বললেন : তোমার পিতা। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

আর এই অধিকারটি বাস্তবায়িত হয় কথা, কাজ ও সম্পদের মাধ্যমে ইহসানকে অন্তর্ভুক্ত করে। আর এই অধিকারের বিনিময়ে তার উপর আবশ্যক হয়ে পড়ে গুরু দায়িত্ব পালন ও বড় রকমের আমানতের সংরক্ষণ করা। বরং তা এই জীবনে তার মহান দায়িত্ব ও কর্তব্যসমূহের অন্যতম। আর এই দায়িত্ব ও কর্তব্যের সূচনা হলো- আল্লাহ তা'আলা বলেন :

“হে মুমিনগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মমহৃদয়, কঠোরভাব ফিরিশতাগণ, যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে আদিষ্ট হয়, তাই করে।” (সূরা আত-তাহরীম ও ৬) তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল (রক্ষণাবেক্ষণকারী), আর তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ...। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)