hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৫

প্রশ্নঃ ১৯৩) নারী বিদায়ী তাওয়াফ করার পূর্বে ঋতুবতী হয়ে পড়লে করণীয় কি?

যদি সে তাওয়াফে এফাযাসহ হাজ্জের যাবতীয় কাজ পূর্ণ করে থাকে এবং শুধুমাত্র বিদায়ী তাওয়াফ বাকী থাকে, তারপর ঋতুবতী হয় তবে বিদায়ী। তাওয়াফ বাদ হয়ে যাবে। ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘লোকদের আদেশ দেয়া হয়েছে, কাবা ঘরের তাওয়াফ যেন তাদের সর্বশেষ কাজ হয়। তবে বিষয়টি ঋতুবতীদের জন্য হালকা করে দেয়া হয়েছে।' (সহীহ বুখারী, সহীহ মুসলিম) যখন নবী (ﷺ) কে বলা হল যে, উম্মুল মুমিনীন সাফিয়া বিনতে হুওয়াই (রা.) ঋতুবতী হয়ে গেছেন। অবশ্য তিনি তাওয়াফে ইফাযা বা হাজ্জের তাওয়াফ করে নিয়েছেন। তখন নবী (ﷺ) বললেন, “তাহলে তোমরা বের হয়ে যাও।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম) তিনি তার জন্য বিদায়ী তাওয়াফকে বাদ করে দিলেন।

কিন্তু তাওয়াফে ইফাযা বা হাজ্জের তাওয়াফ ঋতুবতীর জন্য বাদ হবে না। ঋতুবতী হয় মক্কায় থেকে অপেক্ষা করবে এবং পবিত্র হলে তাওয়াফে ইফাযা করবে। অথবা সে নিজ দেশে ফিরে যেতে পারে কিন্তু ইহরাম অবস্থাতেই থাকবে এবং পবিত্র হলে মক্কায় ফিরে এসে শুধুমাত্র হাজ্জের তাওয়াফ করবে। যদি নিজ দেশে চলে গিয়ে আবার ফিরে আসে, তবে সুন্দর হয়। প্রথমে ওমরা করে নিবে (তাওয়াফ করবে, সাঈ করবে এবং চুল খাট করবে) তারপর হাজ্জের তাওয়াফ করবে।

উল্লেখিত পন্থার কোনটিই যদি সম্ভব না হয়, তবে লজ্জাস্থানে প্যাড বা এজাতীয় কোন কিছু দিয়ে বেঁধে দিবে যাতে করে স্রাবের রক্ত মসজিদে না পড়ে, তারপর হাজ্জের তাওয়াফ করে নিবে। কেননা বিশুদ্ধ মতানুযায়ী এটা একান্ত জরূরী অবস্থা।