hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

প্রশ্ন : ১২৯) ছেলেমেয়ে একে অপরের সাথে হ্যান্ডশেক করা কি জায়িয?

আজকাল ছেলেমেয়ে একে অপরের সাথে হ্যান্ডশেক করে থাকে, এটা বিদেশেী কালচার। আজকাল বাংলাদেশেও হরহামেসাই এমনটি ঘটে থাকে। কিন্তু আমি একজন মুসলিম, ইসলাম হচ্ছে আমার কালচার। ইসলাম যেখানে অবৈধভাবে একে অপরের দিকে তাকানোটাই অনুমোদন করে না সেখানে হ্যান্ডশেক বা হাত মেলানো তো প্রশ্নই উঠে না। হ্যা অনেক সময় আমাদেরকে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়।

যেমন কোন অমুসলিম যদি হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্যে তখন আমি ভদ্রতার খাতিরে কী করবো? এর উত্তর কিন্তু আমার কাছেই আছে। যেমন ধরি কেউ যদি আমাকে ওয়াইন বা বিয়ার অফার করে তখন আমি ভদ্রতার খাতিরে কী করি? অবশ্যই সেটা পান করি না! তবে এই সকল বিষয়গুলো অমুসলিমদের সাথে খুব সুন্দর উপায়ে (হিকমতের সাথে) সামলিয়ে নিতে হবে। যাতে আমার সুন্দর ব্যবহারের মাধ্যমে সে ইসলামের প্রকৃত ম্যাসেজ বা দাওয়াত পেয়ে যায়।