hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৭

প্রশ্ন : ১৭৫) জনৈক নারীর তৃতীয় মাসেই গর্ভপাত হয়ে গেছে। সে কি সলাত আদায় করবে, না সলাত পরিত্যাগ করবে?

স্কলারদের মতে, নারীর গর্ভ যদি তিন মাস অতিবাহিত হওয়ার পর পড়ে যায়, তবে সে সলাত আদায় করবে না। কেননা নারীর গর্ভস্থ ভ্রণে মানুষের আকৃতি সৃষ্টি হয়ে গেছে। তখন তা নেফাস হিসেবে গণ্য হবে। অতএব সে সলাত থেকে বিরত থাকবে।

স্কলারগণ বলেন, মাতৃগর্ভে ভ্রণের বয়স ৮১ (একাশি) দিন অতিবাহিত হলে মানুষের আকৃতি ধারণ করে। এ সময়টি তো তিন মাসের অনেক কম। যদি নিশ্চিত হয় যে, তিন মাস বয়সের ভ্রণ পতিত হয়ে গেছে, তবে নির্গত রক্ত নিফাসের রক্ত বলেই গণ্য হবে। কিন্তু এই গর্ভপাত যদি ৮০ দিনের কমে হয় তবে নির্গত রক্ত নষ্ট রক্ত বলে গণ্য হবে। আর সে কারণে সলাত প্রভৃতি পরিত্যাগ করবে না।

প্রশ্নকারী এই নারীর উপর আবশ্যক হচ্ছে, স্মরণ করার চেষ্টা করবে ৮০ দিনের কম বয়সে যদি গর্ভপাত হয়ে থাকে এবং সে জন্য সলাত পরিত্যাগ করে থাকে, তবে পরিত্যাক্ত সলাতের কাযা আদায় করবে। সলাত কত ওয়াক্ত ছুটেছে তা নিশ্চিতভাবে স্মরণ করতে না পারলে অনুমানের ভিত্তিতে কাযা আদায় করবে।