hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

প্রশ্ন : ৫৪) পুরুষ ও নারীদের অবাধ মেলামেশা কেন নিষেধ?

আল্লাহর রসূল বলেছেন, তোমরা (পর) নারীদের নিকট গমন করা থেকে দূরে থাক। (সহীহ বুখারী) আমর ইবনুল আস (রাদিআল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) স্বামীদের অনুমতি ব্যতিরেকে নারীদের সাথে কথা বলতে নিষেধ করেছেন। (তাবারানী)। আল্লাহর রসূল (ﷺ) আরো বলেছেন, যেই পুরুষ স্বামীর অনুপস্থিতিতে কোন নারীর বিছানায় বসবে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য একটি বিষধর অজগর সাপ নিযুক্ত করে দেবেন। (মুসনাদে আহমাদ) রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুহাররাম সংগী ছাড়া কোন নারী সফর করবে না। এবং কোন মুহাররামকে সংগে না নিয়ে কোন পুরুষ কোন নারীর কাছে যাবে না। (সহীহ বুখারী) রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী সে ব্যক্তি কখনো একাকীত্বে কোন নারীর নিকট বসবে না যদি সেই নারীর কোন মুহাররাম পুরুষ উপস্থিত না থাকে। কেন না তা করা হলে তৃতীয় পুরুষ হিসেবে উপস্থিত থাকে শয়তান। (আহমাদ)।

আমর ইবনুল আস (রাদিআল্লাহু আনহু) কোন প্রয়োজনে আলী ইবনু আবী তালিবের (রাদিআল্লাহু আনহু)-র বাড়িতে যান। তিনি আলী (রাদিআল্লাহু আনহু)-কে পেলেন না। তিনি ফিরে গিয়ে আবার এলেন। এবারও আলী (রাদিআল্লাহু আনহু)-কে পেলেন না। ফিরে গিয়ে তৃতীয়বার এসে তিনি আলী (রাদিআল্লাহু আনহু)-কে পেলেন। আলী (রাদিআল্লাহু আনহু) বললেন, “আপনার প্রয়োজন যখন ফাতিমার সাথে সম্পর্কিত ছিলো আপনি ফিরে না গিয়ে তার কাছে গেলেন না কেন?” জবাবে তিনি বললেন, “নারীদের স্বামীদের অনুপস্থিতিতে তাদের কাছে যেতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।” (সহীহ বুখারী)