hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০১

প্রশ্নঃ ১৯৯) জনৈক নারী ঋতু অবস্থায় মীকাত থেকে ইহরাম বেঁধেছে। মক্কায় আগমণ করে বিলম্ব করে পবিত্র হওয়ার পর উমরা আদায় করেছে। তার এই উমরার বিধান কি?

তার উমরা বিশুদ্ধ। যদিও এইদিন বা দু'দিন বা ততোধিক দিন বিলম্ব করে কোন অসুবিধা নেই। কিন্তু শর্ত হচ্ছে ঋতু থেকে পূর্ণ পবিত্র হওয়ার পরই ওমরা আদায় করবে। কেননা ঋতুবতী নারীর জন্য আল্লাহর ঘর তাওয়াফ করা জায়িয় নয়। এজন্য আয়িশা (রা.) উমরার ইহরাম বেঁধে মক্কায় আগমণ করলে ঋতুবতী হয়ে পড়েন, তখন নবী (ﷺ) তাকে বলেন, “হাজীগণ যা করে তুমিও তাই করে যাও, তবে পবিত্র না হওয়া পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করো না।” (সহীহ বুখারী)

যখন সাফিয়া (রা.) ঋতুবতী হয়ে গেলেন, তখন নবী (ﷺ) বললেন, সে কি। আমাদেরকে আটকিয়ে রাখবে নাকি? তিনি ভেবেছিলেন সুফিয়া তাওয়াফে ইফাযা করেন নি। তারা বলল, তিনি তো তাওয়াফে ইফাযা করে নিয়েছেন।

একথা শুনে তিনি বললেন, তাহলে তোমরা বের হয়ে পড়’। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

অতএব ঋতুবতী নারীর জন্য আল্লাহর ঘর তাওয়াফ করা বৈধ নয়। মক্কায় এসে ঋতুবতী হয়ে পড়লে পবিত্র না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ওয়াজিব। কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ শেষ করে সাঈ করার পূর্বে যদি ঋতু এসে যায়, তবে উমরা পূর্ণ করবে, এতে কোন অসুবিধা নেই। কেননা ঋতুবতীর জন্য বিদায়ী তাওয়াফ রহিত (বাদ)।