hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

জাহেলী যুগে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু

ইমাম নববী বলেন, জাহেলী যুগে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কুরাইশদের নেতা ছিলেন। তিনি তাদের পরামর্শ সদস্য ছিলেন এবং তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন। যখন ইসলামের আগমন হলো তখন তিনি সবকিছু বাদ দিয়ে ইসলামকে প্রাধান্য দিলেন এবং পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলেন। ইবনে আসাকী মারুফ থেকে বর্ণনা করে বলেন, নিশ্চয়ই আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কুরাইশদের ঐ এগার জনের মধ্যে অন্যতম ছিলেন যাদের মর্যাদা জাহেলী যুগে ও ইসলামী যুগে অত্যধিক ছিল।

তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নেতৃত্বস্থানীয় লোক ছিলেন। তৎকালীন সময়ে কুরাইশদের রাজা-বাদশাহ ছিল না যার অধীনে প্রতিটি বিষয়ের সমাধা হত বরং প্রত্যেক গোত্রের মধ্যে একজন নেতা থাকত। তারাই সব কিছু সমাধা করত। বনী হাশেম গোত্র মেহমানদারী করত এবং পানি পান করত। যখন তারা কোন ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইতো তখন দারুন নদওয়াই বৈঠক করত। (সিরত ও মানাকীব আবু বকর, পৃ: ১৯)