hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৫

নিশ্চয়ই আপনি কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী

আমাদের মধ্যে এমন কেউ ছিল না? যে কল্যাণের কাজে সবার আগে থাকত। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি মসজিদে নামায পড়ছিলাম। তখন রাসূল (সাঃ) মসজিদে প্রবেশ করলেন। তখন তার সাথে ছিলেন আবু বকর ও উমর। তিনি আমাকে জিকির">দোয়া করা অবস্থায় পেলেন।

অতপর বললেন, তুমি চাও তোমাকে দেয়া হবে। অতপর বললেন, যে ব্যক্তি কুরআন পড়ে আনন্দ লাভ করতে চায় সে যেন ইবনে উম্মে আবদ এর কিরাত অনুযায়ী পাঠ করে। এরপর আমি আমার বাড়িতে চলে গেলাম। পরে আবু বকর প্রথমে এসে আমাকে সুসংবাদ দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আসলেন। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে আমার নিকট থেকে বের হওয়া অবস্থায় পেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, নিশ্চয় আপনি কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী। (আবু ইয়াল, ১/২৬)।