hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

বদরের যুদ্ধে নবীর পাহাড়াদার

বদরের যুদ্ধে নবী (সাঃ) সাহাবাদের কাতারবন্দী করলেন। তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু উপস্থিত ছিলেন। সেখানে সা’দ ইবনে মুয়াযের নেতৃত্বে আনসারী যুবকদের একটি দলও উপস্থিত ছিলেন। তারা রাসূল (সাঃ) কে পাহাড়া দিতেন। এক সময় আলী ইবনে আবি তালিব বললেন, হে লোক সকল! সবচেয়ে উত্তম বীর পুরুষ কে? তারা বলল, হে আমীরুল মুমিনীন! আপনি। অতঃপর তিনি বললেন, আমার মনে হচ্ছিল যে, আপনারা এটাই বলবেন।

কিন্তু সেই ব্যক্তি হলেন আবু বকর। আমরা একদিন রাসূল (সাঃ) এর নিকট ছিলাম। অতঃপর বললাম, কে সেই ব্যক্তি যে রাসূল (সাঃ) এর সাথে থাকবে, যাতে করে রাসূল (সাঃ) এর ওপর কোন মুশরিক আক্রমণ করতে না পারে। আল্লাহর কসম, তখন আমাদের কেউ তার নিকটবর্তী হয়নি। কেবলমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাঁর তরবারি উন্মুক্ত করে রাসূল (সাঃ) এর মাথার কাছে গেলেন। তাই আমরা মনে করি তিনিই ছিলেন সবচেয়ে বড় বীর পুরুষ। (বেদায়াহ ওয়ান নেহায়াহ- ৩/২৭১)