hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৭

তুমি যদি সতর্ক করতে তবে অমনোযোগী পেতে না

আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু লোকদেরকে নিয়ে ফজরের নামায আদায় করলেন। তিনি দু'রাকাতেই সূরা বাকারা তেলাওয়াত করলেন। অতঃপর যখন নামায শেষ করলেন তখন ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে রাসূলের খলিফা! আপনি যখন নামায শেষ করেছেন তখন আমরা দেখলাম যে, সূর্য উদিত হয়ে গেছে। তখন তিনি বললেন, তুমি যদি আমাকে সতর্ক করতে তবে আমাদেরকে অমনোযোগী পেতে না। (রিয়াদুন নাদরাহ-১১২৯)