hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৩

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী (সাঃ) এর মৃত্যুবরণের ঘোষণা দেন

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী (সাঃ) এর মৃত্যুর ব্যাপার নিশ্চিত হওয়ার পর মানুষের মাঝে ভাষণ দেয়ার উদ্দেশ্যে দাঁড়ালেন। সর্বপ্রথম তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করলেন। এরপর জোরালো কণ্ঠে ঘোষণা করলেন, যে মুহাম্মাদের ইবাদাত করতো, সে যেন জেনে নেয় যে, নিশ্চয় তিনি মারা গেছেন। আর যে আল্লাহর ইবাদাত করত, সে আল্লাহ তো চিরঞ্জীব। কখনো তিনি মৃত্যুবরণ করবেন না। অতঃপর তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন।

অর্থাৎ মুহাম্মাদ - একজন রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে অনেক রাসূল‌ অতিবাহিত হয়েছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা পশ্চাতে ফিরে যাবে? আর যে পশ্চাতে ফিরে যাবে, সে আল্লাহর কোন প্রকার ক্ষতি সাধন করতে পারবে না। আর আল্লাহ তায়ালা কৃতজ্ঞদের অচিরেই বিনিময় প্রদান করবেন। (সূরা আলে ইমরান : আয়াত- ১৪৪) উপরিউক্ত মর্মস্পর্শী ভাষণ শুনে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন।