১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-কে নবীর কাছে বিবাহ দেন
আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, যখন খাদীজা ইন্তেকাল করলেন তখন খাওলা বিনতে উকায়েম যিনি উসমান ইবনে মাজউনের স্ত্রী ছিলেন, তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি বিয়ে করবেন না? তিনি জিজ্ঞেস করলেন, কাকে বিয়ে করব? খাওলা বললেন, আপনি চাইলে কুমারীও বিয়ে করতে পারেন, আবার বিবাহিতও বিয়ে করতে পারেন। রাসূল (সাঃ) বললেন, কুমারী কে? খাওলা বললেন, আপনার কাছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তির কন্যা আয়েশা। তারপর নবী জিজ্ঞেস করলেন, বিবাহিতের মধ্যে কে? খাওলা বললেন, সাওদা বিনতে যাম'আ।
সে আপনার প্রতি ঈমান এনেছে এবং সে আপনার অনুসরণ করেছে। রাসূল (সাঃ) বললেন, তুমি দু’জনের কাছে গিয়ে প্রস্তাব দাও। তখন তিনি প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বাড়িতে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা -এর মাকে বললেন, আল্লাহ তোমাদের পরিবারে কল্যাণ ও বরকত নাযিল করুন। আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন আয়েশা সম্পর্কে বিয়ের প্রস্তাব দিতে। তিনি বললেন, আমার ইচ্ছা আছে তুমি একটু আবু বকরের অপেক্ষা কর তিনি এখনি আসবেন। একটু পরে আবু বকর আসলেন।
তিনি তাকে বললেন, হে আবু বকর! তোমার পরিবারে আল্লাহ কতইনা বরকত নাযিল করছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আয়েশার ব্যাপারে বিয়ের প্রস্তাব দিতে। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, এটা কি তার জন্য ঠিক হবে? সে তো তার ভাইয়ের মেয়ে। একথা শুনে আমি রাসূল (সাঃ) এর কাছে চলে গেলাম এবং বিষয়টি তাকে বললাম। রাসূল (সাঃ) বললেন, তুমি যাও এবং তাকে বল, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমার দ্বীনি ভাই। তার মেয়েকে আমার জন্য বিয়ে করা ঠিক আছে। একথা শুনে আমি আবু বকরের কাছে গেলাম। অতঃপর তিনি বললেন, রাসূল (সাঃ) কে ডেকে নিয়ে আস। অতঃপর তিনি গেলেন এবং বিবাহ সম্পন্ন করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা বলেন, তখন আমার বয়স ছিল ৬ বছর। (তাবরানী- ৩২/৩২)