hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

আবু বকরের কন্যা সন্তান

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর তিন জন কন্যা সন্তান ছিলেন। তাঁরা হলেন- আসমা, আয়শা ও উম্মে কুলসুম। আসমাকে যাতুন নেতাকাইন বলা হতো। কেননা তিনি হিজরতের সময় তার কমরের রশীকে দুভাগ করে খাদ্য বেঁধে দিয়েছিলেন। তাকে বিবাহ করেছিল কুরাইশের জুবায়ের ইবনে আওয়াম নামক এক যুবক। তার গর্ভে আবদুল্লাহ ইবনে যুবায়েরের জন্ম হয়। তিনি শেষ পর্যায়ে মুসলিম জাহানের খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে হত্যা করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এমন মহিলা ছিলেন, যার ব্যাপারে অপবাদের দোষারোপ খণ্ডন করা হয় আসমানে।

তিনি ছিলেন নবী (সাঃ) এর সঙ্গীনী। মহিলাদের মধ্যে সর্বাধিক হাদীস বর্ণনাকারী এবং ফকীহ। তার মর্যাদা সকল নারীদের উপর ঠিক সে রকম যেমন মর্যাদা সরীদের (এক ধরনের খাদ্য) সকল খাদ্যের উপর। তার এমন মর্যাদা রয়েছে যা বর্ণনাতীত। উম্মে কুলসুম, তিনি জন্মগ্রহণ করেন তার পিতার মৃত্যুর পর। তাই আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে দেখতে পাননি। হাবীবা বিনতে খাদীজার গর্ভে তার জন্ম হয়। মৃত্যুর সময় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আয়েশাকে বললেন, আমার মনে হয় খাদীজার গর্ভে কন্যা সন্তান জন্ম হবে। তোমরা তার সাথে সদ্বাচরণ করবে। পরবর্তীতে দেখা গেল যে, ঠিকই কন্যা সন্তান হয়েছে। তালহা ইবনে আবদুল্লাহ তাকে বিবাহ করেন। (সীরাত ওয়া মানাকিবে আবু বকর সিদ্দীক, পৃঃ ২০)