hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

যদি তোমাকে দেখতাম তবে আমি তোমাকে হত্যা করতাম

আবদুর রহমান ইবনে আবু বকর ছিলেন আরবের মধ্যে একজন নামকরা বীর পুরুষ। তিনি সুদক্ষ তীর নিক্ষেপকারী ছিলেন। অনেক দেরীতে তিনি ইসলাম গ্রহণ করেন। যার ফলে তিনি বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষ হয়ে অংশগ্রহণ করেন। কিন্তু সম্মানার্থে তিনি তাঁর বাবার সাথে মুকাবালা করেন নি। পরে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার বাবাকে বললেন, বদরের যুদ্ধে আপনি আমার সামনে পড়েছিলেন, তবে আমি আপনার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম।

যার কারণে আমি আপনাকে হত্যা করিনি। আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাকে বললেন, কিন্তু তুমি যদি আমার সামনে পড়তে তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম না। এ থেকে জানা যায় যে, কেমন ছিল আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর প্রতি তাঁর ভালোবাসা। যার ফলে তিনি তাঁর সন্তানের ভালোবাসাকেও বিসর্জন দিয়েছেন। (তারীখুল খুলাফা লিস সুয়ূতী- ৯৪)