১
আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা
লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
অচিরেই তুমি সন্তুষ্ট হবে
দাস-দাসীদেরকে মুক্ত করে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহা কোন প্রশংসা কামনা করতেন না। তিনি এটা করতেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। একদিন তার বাবা তাকে বললেন, হে আমার সন্তান! আমি তোমাকে দেখতে পাচ্ছি। যে, তুমি দুর্বল দাসদেরকে মুক্ত করে যাচ্ছ। সুতরাং তুমি যদি এমন কতককে মুক্ত করতে যারা তোমার পিছনে দাঁড়াতে পারত! তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হে আমার পিতা! আমি সেটাই চাই যা আমার আল্লাহ ইচ্ছা করেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর শানে এমন আয়াত নাযিল হলো যা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করা হচ্ছে। তা হলো :
অনুবাদ : ৫. অতএব যে দান করে এবং খোদাভীরু হয় ৬. এবং উত্তম বিষয়কে সত্য মনে করে। ৭. আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। ৮. আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয়। ৯. এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে। ১০, আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। ১১. যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।১২. আমার দায়িত্ব পথপ্রদর্শন করা। ১৩. আর আমি মালিক ইহকালের ও পরকালের।
১৪. অতএব, আমি তোমাদেরকে প্রজ্জ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। ১৫. এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিরাই প্রবেশ করবে এবং (তারা প্রবেশ করবে) ১৬. যারা মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। ১৭. আর এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিদেরকে। ১৮, যে আত্মশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে ১৯, এবং তার ওপর কারো কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। ২০. তাঁর মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত। ২১. সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে। (সূরা আল-লাইল-৫-২১/তাফসীরে আলুসী- ৩/১৫২)