hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর পক্ষে সাক্ষী দিয়েছেন

শা’আবী রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত যে, নিশ্চয় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আলী ইবনে আবি তালিব -এর দিকে দৃষ্টি দিলেন এবং বললেন, যে সবচেয়ে সম্মানী ব্যক্তি এবং নবী (সাঃ) এর সবচেয়ে ঘনিষ্ঠতম ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় সে যেন আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর দিকে তাকায়। তখন আলী বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু যদি এ কথা বলে থাকেন তাহলে নিশ্চয় সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ এবং সবচেয়ে সম্মানী ব্যক্তি এবং গারে ছুরের মধ্যে নবী (সাঃ) এর সাথী আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ই হচ্ছেন সেই ব্যক্তি। (রিয়াযুন নাযরাহ, পৃঃ ৮৬)