hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

বক্তব্য প্রদানে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি

আবদুল্লাহ ইবনে যুবাইর বক্তব্য দেয়ার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিলেন। আর তিনি কুরাইশদের উল্লেখযোগ্য বক্তা ছিলেন। বক্তব্যের সময় তিনি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর মত নাড়া চাড়া, আওয়াজ ও ইশারা-ইঙ্গিত করতেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর মতো উচ্চ আওয়াজের লোক ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর যুগে আফ্রিকার অঞ্চল বারবার বিজয় করে সেখানে বিপুল পরিমাণ সহায় সম্পদ গনীমত হিসেবে লাভ করেন। যুদ্ধের সেনাপতি আবদুল্লাহ ইবনে আবু সারহকে আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে বিজয়ের খবর আগেই পৌঁছানো জন্য প্রেরণ করেন।

তাঁরা মদীনায় এসে উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট যুদ্ধে যা যা ঘটেছিল তা সবিস্তারে বর্ণনা করলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, ইবনে যুবাইর আপনি যদি মিম্বারে উঠে। ঘটনাগুলো বলতেন তবে আরো ভালো হতো। আর ইবনে যুবাইর এ মিম্বারে উঠে যা ঘটেছিল তা বর্ণনা করলেন। আবদুল্লাহ বললেন, ইবনে যুবাইর আমার ইশারা পেয়ে এমনভাবে উপস্থাপন করছিল মনে হচ্ছিল যেন আমি সেখানেই অবস্থান করছি। আর ইবনে যুবাইর যখন মিম্বার থেকে নামলেন তখন আবদুল্লাহ বলেন, হে বৎস! আল্লাহর শপথ, তোমার খুৎবা শুনে মনে হচ্ছিল আমি আবু বকরের খুৎবা শুনছি। (খিলাফাতু আমীরুল মুমিনীন আবদুল্লাহ ইবনে যুবায়ের লিস সালাবী, পৃঃ ১৯)