hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৩

মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রাসূল (সাঃ) যখন ইন্তেকাল করলেন তখন আবু বকর মুসলিম জাহানের খলিফার দায়িত্ব গ্রহণ করেন। ফলে আরবদের কেউ কেউ ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। এই পরিস্থিতিতে ওমর ইবনে খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে বললে, কিভাবে আপনি মানুষের সাথে যুদ্ধ করবেন? অথচ রাসূল (সাঃ) বলেছেন, আমি মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা কালেমা বলবে। সুতরাং যে ব্যক্তি সে কালেমা পাঠ করবে সে আমার থেকে তার জান মালের নিরাপত্তা লাভ করবে। তবে ইসলামের হকের বিষয়টি ভিন্ন।

আর এর হিসাব আল্লাহর কাছে সমর্পিত। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, আল্লাহর শপথ! যে সালাত ও যাকাতের মাঝে পার্থক্য করবে আমি অবশ্যই তার সাথে যুদ্ধ ঘোষণা করব। কেননা, যাকাত হলো মালের কর। আল্লাহর নামে কসম! যদি তারা রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে যে যাকাত দিত তা থেকে একটি উটের রশি দিতে অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ পর্যন্ত না তা পুণর্বহাল করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললে, আল্লাহর কসম! এটা আর কিছুই নয়, বরং আমি লক্ষ্য করলাম যে, আল্লাহ তা'আলা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু- এর লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশ দিয়েছেন সুতরাং আমি উপলব্ধি করলাম যে, তার সিদ্ধান্ত সঠিক। (মুত্তাফাকুন আলাইহি)