hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

আল্লাহ তোমাকে বড় সন্তুষ্টি দান করেছেন

আবদুল কায়েস এর প্রতিনিধি দল মদীনায় আগমণ করল এবং তারা নবী (সাঃ) এর পাশে জড়ো হলো। তখন তাদের এক ব্যক্তি দাঁড়াল এবং কথা। বলল। কথার মধ্যে সে কিছু বাজে কথাও বলে ফেলল। তখন নবী কারীম (সাঃ) আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু -এর দিকে তাকালেন এবং অবাক হয়ে বললেন, হে আবু বকর! ঐ লোকটি কী বলছে তুমি কি শুনতে পেয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, হ্যা! শুনতে পেয়েছি। তখন নবী (সাঃ) বললেন, তুমি তার উত্তর দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ঐ লোকটির কথার সর্বোত্তম জবাব দিলেন। তখন রাসূল (সাঃ) এর চেহারায় উজ্জ্বল ভাব ও মুচকী হাসি প্রকাশ পেল।

তিনি বললেন, হে আবু বকর! আল্লাহ তোমাকে সবচেয়ে বড় সন্তুষ্টি দান করুন। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল! বড় সন্তুষ্টি কী? তখন নবী (সাঃ) বললেন, আল্লাহ তায়ালা সাধারণভাবে তাঁর সকল বান্দাদের নিকট তাঁর। জ্যোতী প্রকাশ করবেন। আর আবু বকরের জন্য বিশেষভাবে তার জ্যোতী প্রকাশ করবেন। (মুস্তাদরাকে হাকীম, ৪/৭৮)