hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৭

আবু বকর মুসলমানদের মাঝে অনুদান বিতরণ করেন।

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু স্বাধীন-দাস, নারী-পুরুষ, ছোট-বড় সবার মাঝে সমভাবে রাষ্ট্রীয় অনুদান বিতরণ করতেন। ফলে একদা কতিপয় মুসলমান এসে আপত্তির ছলে বলল, ওহে আল্লাহর রাসূলের খলিফা! আপনি তো সাধারণ মানুষ অগ্রে ইসলাম গ্রহণকারী, এবং মর্যাদাশীল অন্যান্য মানুষের অনুদান সমান করে ফেলেছেন।

আমরা মনে করি, যদি আপনি অগ্রে ইসলাম গ্রহণকারী, অধিক মর্যাদাশীলদের এ ক্ষেত্রে প্রাধান্য দিতেন, তাহলে ভালো হতো। তখন তিনি বললেন, তোমরা যা উল্লেখ করেছ, আমি এ ব্যাপারে ভালো করে জানি। এ সকল মহাকর্মের বিনিময় আল্লাহর নিকট রয়েছে। একমাত্র আল্লাহ তায়ালাই এর উত্তম প্রতিদান দান করবেন। আর এই অনুদান তো জীবিকা নির্বাহের ভাতা মাত্র। সুতরাং অগ্রাধিকার দেয়ার পরিবর্তে সমান করে বণ্টন করাই শ্রেয়। (আবু বকর লি আলী আত তানতাবী, পৃঃ ১৮৮)