hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৪

আবু বকর সিদ্দীক -এর সাহসিকতা

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে বলা হলো যে, আপনার উপর যে কঠিন বিপদ নেমে এসেছে তা যদি পাহাড়ের উপর অবতরণ করত তবে সে পাহাড়কে ভেঙ্গে চুরমার করে দিত। আর যদি সমুদ্রের উপর অবতীর্ণ হত তবে সে সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে যেত। তথাপি আপনাকে দেখতে পাচ্ছি যে, আপনি বিন্দুমাত্রও দুর্বল হননি।

তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, সাওর পর্বতের গুহায় রাত যাপনের পর থেকে কখনো আমার অন্তরে ভয়-ভীতি প্রবেশ করেনি। কেননা, সেখানে নবী (সাঃ) আমাকে চিন্তিত অবস্থায় দেখতে পেয়ে শান্তনা দেয়ার জন্য বলেছিলেন। হে আবু বকর! তোমার চিন্তার কোন কারণ নেই। কারণ, আল্লাহ তায়ালা পূর্ণাঙ্গভাবে হেফাযতের দায়িত্বভার গ্রহণ করেছেন। ফলে এরপর আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ভীতসন্ত্রস্ত হননি। (আবু বকর সিদ্দীক আফযালুস সাহাবা, পৃঃ ৬৯)