hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭২

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার জিহ্বাকে শাস্তি দেন

একদা ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর নিকট গিয়ে দেখলেন যে, তিনি তার জিহ্বা মুখ থেকে বের করে টেনে ধরে আছেন। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, থামুন! থামুন! আপনি যা করছেন তার জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, এটা আমাকে খারাপ কাজের নিয়ে গেছে। নিশ্চয় রাসূল (সাঃ) বলেছেন, মানব শরীরে (তাকে পাপে লিপ্ত করার ক্ষেত্রে) জিহ্বার চেয়ে ধারালো অস্ত্র আর কিছুই নেই। (মালেক, বায়হাকী)