hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু উরওয়া ইবনে মাসউদের জবাব দিয়েছেন।

কুরাইশদের মধ্য থেকে বোদায়াল ইবনে ওয়ারাকা তার গোত্র ও খোযায়ারা কয়েকজন লোকসহ আল্লাহর রাসূলের সাথে সাক্ষাতের জন্যে আসেন। তিনি তখন হুদায়বিয়াতে অবস্থান করছিলেন। বোদায়াল যখন নবী (সাঃ) ও মুসলমানদের উদ্দেশ্য জানতে পারল তখন বলল, আপনার বক্তব্য আমি কোরাইশদের কাছে পৌঁছে দেবো। পরে তিনি কোরাইশদের কাছে ফিরে এলেন। এরপর কোরাইশরা মোকরে ইবনে হাফসকে প্রেরণ করে। এরপর বনু কেনান গোত্রের হালিস ইবনে আলকামা নামক এক ব্যক্তিকে প্রেরণ করে। এরপর উরওয়া ইবনে মাসউদকে প্রেরণ করে। তাদের সাথে আলোচনায় যোগ দেন আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এবং আরো কয়েকজন সাহাবী।

উরওয়া বলল, হে মোহাম্মদ! বলুন তো, আপনি যদি নিজের কওমকে নির্মূল করে দেন তবে আপনি কি আপনার আগে কোন আরব সম্পর্কে এমন কথা শুনেছেন, যিনি নিজের কওমকে নিমূল নিশ্চিহ্ন করে দিয়েছেন? যদি ভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হয়, তবে খোদার কসম, আমি এমন সব চেহারা এবং এমন সব উদভ্রান্ত লোকদের দেখছি, যারা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। একথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, লাতএর লজ্জাস্থানের ঝুলন্ত চামড়া চুষো গিয়ে। আমরা আল্লাহর রাসূলকে ছেড়ে পালিয়ে যাবো? উরওয়া বললো, এ লোকটি কে? সাহাবীরা বললেন, এ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর। উরওয়া তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কে সম্বোধন করে বললো, দেখো, সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, তুমি এক সময় আমার উপকার করেছিলে, যার কোন বদলা দেইনি। যদি তা না হতো, তবে অবশ্যই আমি তোমার এ কথার জবাব দিতাম। (আবু বকর সিদ্দীক সাখসিয়্যাতুহু, পৃঃ ৮৮)