hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৪

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী (সাঃ) এর দাফনের স্থান নির্ধারণ করেন

নবী (সাঃ) কে কোথায় দাফন করা হবে এ নিয়ে সাহাবায়ে কেরাম মতানৈক্যে জড়িয়ে পড়লেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দীক বের হয়ে এসে বললেন, আমি নবী (সাঃ)-কে বলতে শুনেছি যে, আমরা নবীগণ যেখানে মৃত্যুবরণ করি, সেখানেই আমাদের দাফন করতে হয়। তাই নবী (সাঃ) কে আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর কামরায় দাফন করা হয়। (বুখারী- ৩৬৬৮)