hadith book logo

আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৭

কোনো বাহিনী পরাজিত হবে না যাদের মধ্যে এমন সেনাপতি থাকবে

ইরাকে অভিযান চালানোর জন্য খালেদ ইবনে ওয়ালিদ খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর কাছ থেকে সাহায্যের জন্য আবেদন করেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু কাকা বিন আমর আত-তাইমীকে পাঠিয়ে সাহায্য করেন। তখন তাকে বলা হলো যে, আপনি কি এমন ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছেন, যাকে তার সেনাবাহিনী প্রত্যাখ্যান করেছেন কোন এক ব্যক্তির খারাপ আচরণের জন্য। তখন কাকা বললেন, এ কথা সম্পূর্ণ মিথ্যা। কেননা, খালেদের মতো ব্যক্তিত্ব যে বাহিনীর মধ্যে থাকবে সে বাহিনী কখনো পরাজিত হতে পারে না। (তারিখৃত তাবারী- ৪/১৬৩)